বিশেষ প্রতিনিধি, nipon।।
আগামীর বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার নয়, মানবিক হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার ( ১৭ মার্চ ) রাজধানীর মিরপুরে কিশোরদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, চাঁদাবাজি, মাদক ও দখলমুক্ত সমাজ গঠনের জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের শাস্তির আওতায় আনা হবে।
তিনি অভিযোগ করেন, গত সরকারের আমলে দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারেনি। তাই এবারের ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
সাথে সাথে, নতুন সরকার গঠনের পর ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের সফলতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার পর্যায়ক্রমে সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে।