বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর আদাবর এলাকা থেকে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসেম হাসু (৬৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আদাবরের ১১ নম্বর রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসিন্দা এবং মৃত ফজর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।
এছাড়া, গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় ফেরার পরপরই তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।