বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটের গুদামে শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা হাজীবাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বন্ধ গুদামটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা কাছে গিয়ে গুদামের ভেতর আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানিয়েছেন,দোকানের ভেতরে শুকনো ঝুটের স্তূপ থাকায় আগুন ছড়িয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে পর বিস্তারিত জানা যাবে।