বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে এ আয়োজন শুরু হয়।
ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই সেখানে ভিড় বাড়তে থাকে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এক পর্যায়ে মানুষের এই জনস্রোত বিস্তৃত হয়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা পর্যন্ত পৌঁছে যায়। পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। এর আগে ২০০৭ সালে সর্বশেষ দেশে ঈদ উদযাপন করেন তিনি। দীর্ঘ ১৯ বছরের প্রবাস জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এবারই তার প্রথম ঈদ উদযাপন।