বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে রোববার (২২ মার্চ) অত্যন্ত ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ তেহরানের পারদিস এবং পার্শ্ববর্তী শহর দামাভান্দে হয়েছে বলে জানিয়েছে ইরানি যুদ্ধ ব্লগার ‘ভাহিদ অনলাইন’। দামাভান্দের কাছে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে বলে দাবি করে জানিয়েছে ব্লগারদের আর একটি গ্রুপ মামলেকেটে।
দখলদার ইসরায়েল রোববার তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেয়ার কিছু সময় পর অত্যন্ত বিকট বিস্ফোরণগুলো হয়। তবে ইসরায়েলিরা তেহরানের কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে সেটি এখনো নিশ্চিত হওয়া জায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এরআগে ডোনাল্ড ট্রাম্প আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত ইরানেরর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন তারা হুমকি দিলে ইরানও পাল্টা হুমকি দিয়ে জানায়, যদি যুক্তরাষ্ট্র এমন কিছু করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে টার্গেট করা হবে।