বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা বিশাল হওয়ায় নগর কর্তৃপক্ষ শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালেরোর শোধনাগারে গতকাল সোমবার বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণের পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে এক বিবৃতিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি শোধনাগারটি সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের জন্য এ নির্দেশ প্রজোয্য।”
এদিকে এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তপক্ষ কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে,টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণে ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি বলে উল্লেখ করেন।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।
টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে পোর্ট আর্থার শহর। ভালেরো’র বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করে। এছাড়া সেই শোধনাগারটিতে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয়।