বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাই কোর্টে এই মামলার শুনানিতে শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি বলে তিনি দাবি করেন।
২০২১ সালের নভেম্বরে ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয় মুম্বাইয়ের একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) থেকে আরিয়ান খানকে মাদকসহ গ্রেপ্তারের ঘটনায়। তৎকালীন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে ওই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আরিয়ানকে মামলা থেকে বাঁচাতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন,যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর। ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়ের করে সিবিআই।
সমীর ওয়াংখেড়ের আইনজীবী আদালতে শুনানির সময় যুক্তি তর্কে বলেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ানসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের কাছে ঘুষ নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান তিনি।
এই মামলায় আরিয়ান খানকে এক মাস জেল খাটতে হয়েছিল। পরবর্তীতে উপযুক্ত প্রমাণের অভাবে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করে আদালত। অন্যদিকে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতি মামলার শুনানি এখনো চলমান