বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী‑কে অস্ট্রেলিয়ার সরকার ভিসা বাতিল করেছে এবং তাকে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজহারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন, যা দেশটির ন্যায্যতা ও মানুষিক সহাবস্তানের নীতির বিরোধী বলে বিবেচিত হয়েছে।
এছাড়াও তিনি বিভিন্ন অসত্য ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন বলে খবরগুলোতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম সিনেটে জানান, আজহারির অস্ট্রেলিয়া আগমন সম্পর্কে সংসদ সদস্যদের আগে থেকেই বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।
ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করেন আজহারি। ওই আলোচনায় ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানান আজহারি।