বিশেষ প্রতিনিধি, nipon।।
কিউবা সরকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘হোলি উইক বা ‘পবিত্র সপ্তাহ’ উপলক্ষে দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ২ হাজার ১০ জন বন্দির মধ্যে বিদেশি নাগরিক, তরুণ, নারী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা রয়েছেন। তাদের মুক্তির ক্ষেত্রে অপরাধের ধরন, কারাগারে তাদের আচরণ, দণ্ডের একটি বড় অংশ ভোগ করা এবং স্বাস্থ্যগত অবস্থার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। ‘পবিত্র সপ্তাহ’ উপলক্ষে দুই হাজারেরও বেশি বন্দিকে মুক্তি এই পদক্ষেপটি ‘মানবিক ও সার্বভৌম উদ্যোগের অংশ’ হিসেবে নেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দাবি কিউবায় এখনো শত শত রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। একই সঙ্গে দেশটির সরকার বিরোধীদের বিরুদ্ধে হয়রানি ও মামলার ঘটনা অব্যাহত রয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো বন্দিদের মুক্তির ঘোষণা দিল কিউবা সরকার। সদ্য সমাপ্ত মার্চ মাসে ৫১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। এর আগে ২০২৫ সালেও ভ্যাটিকান সিটি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫৫৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়।