বিশেষ প্রতিনিধি, nipon।।
সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাশ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়।
এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।
২০২৪-এর গণঅভ্যুত্থানে বলপ্রয়োগ ও গণহত্যা চালানোর অভিযোগে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে এই অধ্যাদেশ জারি হয়েছিল। সন্ত্রাসবিরোধী আইনের ওই অধ্যাদেশে বলা হয়েছিলো, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা বহাল রেখেই অধ্যাদেশটি আইনে পরিণত হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ