বিশেষ প্রতিনিধি, nipon।।
বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা না থাকার এবং যথাযথ গুরুত্ব না দেয়ার ফলে পরিস্থিতি অবনতি ঘটেছে। এমনটাই জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হামের টিকা পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। ইতিমধ্যে গ্যাভি থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার টিকাদান কার্যক্রম ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু করবে।
এছাড়া, ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ২০০ কোটি টাকার টিকা ক্রয় করা হয়েছে বলেও জানান তিনি।
হাফিজ/ আয়না নিউজ