বিশেষ প্রতিনিধি, nipon।।
‘বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২’ এর অধিকতর সংশোধনের লক্ষ্যে আনা বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাব উপস্থাপনের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিলটির পক্ষে তাদের সম্মতি জানান, ফলে এটি কণ্ঠভোটে পাস হয়।
আরও পড়ুন:
এদিন সংসদ অধিবেশনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস হয়। এর মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশসহ আরও বেশ কিছু প্রস্তাব।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম আরও যুগোপযোগী ও কার্যকর করা সম্ভব হবে।
হাফিজ/ আয়না নিউজ