বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে এবার পারিবারিক বিতর্কের জেরে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি সরাসরি আইনি পদক্ষেপ নিয়ে মানহানির মামলা দায়ের করেছেন। মুম্বাইয়ের দায়রা আদালতে করা এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি রুপি দাবি করেছেন হানসিকা।
আরও পড়ুন-
হানসিকার প্রাক্তন স্বামী প্রশান্ত মোতওয়ানি এবং ননদ হানসিকার বিরুদ্ধে দাম্পত্য জীবনে হানসিকার অযথা হস্তক্ষেপ ও গার্হস্থ্য হিংসার অভিযোগ অস্বীকার করে হানসিকা জানান তার প্রাক্তন বৌদি তার কাছ থেকে ২৭ লাখ রুপি ঋণ নিয়েছিলেন, যা পরিশোধ এড়াতেই তার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ।
হানসিকার আইনজীবী শুধু মানহানি নয়,ভবিষ্যতে মুসকান যেন আর কোনো ধরনের মানহানিকর মন্তব্য না করেন এই মর্মেও আদালতের কাছে নির্দেশ চেয়েছেন। খুব শিগগিরই এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
এফএ/ আয়না টিভি