বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই শিল্পী শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হলে দ্রুত তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক প্রতীত সামদানি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন :
রাহুলের অকাল প্রয়াণ বড় কোনো পরিবর্তনের সূচনা : প্রিয়াঙ্কা
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আশা ভোসলের নাতনি জানাই ভোসলে জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
পরিবার সূত্রে আশা প্রকাশ করা হয়েছে, দ্রুতই এই বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হবে এবং শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ