বিশেষ প্রতিনিধি, nipon।।
৭ এপ্রিল টলিউডকে রাহুল অরুণোদয়ের মৃত্যু নাড়িয়ে দিয়েছে। সেই শোকাবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই ১২ এপ্রিল (রোববার) অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় উত্তাল স্টুডিও পাড়া। টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের এক জরুরি বৈঠক শেষে অভিনেতা অনির্বাণের বিষয়ে দেবের নেওয়া পদক্ষেপ এবং রিদ্ধি সেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যার উদ্দেশে কিছু পোস্ট করা হচ্ছে,তাকে অন্তত একবার জানানো উচিত কারণ ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে না জানিয়ে এভাবে পাবলিক ফোরামে পোস্ট করাটা।’
আরও পড়ুন-
আল-আকসা মসজিদের ‘মাস্টার’ আমি : ইসরায়েলি মন্ত্রী
রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে প্রসেনজিত বলেন, ফোরামের সঙ্গে যুক্ত না থাকলেও কেউ না দাঁড়ালেও আমি একা রাহুলের পাশে দাঁড়াতাম। তবে আক্ষেপের বিষয় রাহুলের মৃত্যুর ১৪ দিন পার হয়ে গেলেও আজও আমরা আমাদের পরিবারের একজন সদস্য কেন আর ঘরে ফিরে আসলো না কাজ শেষে তা জানতে পারলাম না।
তিনি জানান, প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন সুরক্ষাবিধি কার্যকর হবে। পাশাপাশি যে দুটি ধারাবাহিক বন্ধ হয়ে গেছে, সেখানকার কর্মহীন সদস্যদের পুনরায় কাজে ফেরানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।