বিশেষ প্রতিনিধি, nipon।।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
খবরে বলা হয়, মারুব গ্রামে চালানো এই হামলায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বেড়েছে। ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন :
আল-আকসা মসজিদের ‘মাস্টার’ আমি : ইসরায়েলি মন্ত্রী
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
হাফিজ/ আয়না নিউজ