বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর কারওয়ান বাজার অংশের মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় রেল চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। পরে বেলুন অপসারণ করার পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল চালু হওয়ার সংবাদ জানিয়েছে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম।
আরও পড়ুন-
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকার সংবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করা হলে দুপুর ১টা ৫ মিনিটে আবারও কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এফএ/ আয়না টিভি