বিশেষ প্রতিনিধি, nipon।।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের দুই প্রতিবেশী ইরায়েল ও লেবানন বৈঠকে বসছে। যুদ্ধরত দুইপক্ষের এ বৈঠক মধ্যপ্রাচ্যে ‘কিছুটা হলেও স্বস্তির অবকাশ’ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “চমৎকার প্রায় ৩৪ বছর পর দুই নেতা নীরবতা ভেঙে কথা বলবেন যা ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা মাত্র। তবে কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেনএসব নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।
আরও পড়ুন-
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মার্কো রুবিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে।
তবে বৈঠকে আলোচনার ফলাফল কী হয়েছে তা জানা যায়নি। ওয়াশিংটনের সেই বৈঠকের পরও লেবাননে ইসরায়েলের অভিযান থামেনি জানিয়ে মার্কিন সংববাদমাধ্যম সিএনএন বলেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি এবং লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এ রকম বৈঠকের কোনো তথ্য তাদের কাছে নেই।
এফএ/ আয়না