বিশেষ প্রতিনিধি, nipon।।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ৯টায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসের দুই শিক্ষার্থী তৃতীয় বর্ষের মো. মুয়াজ ও মীর হামিদুর গুরুতর আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ কর্তৃপক্ষ সব ধরনের ক্লাস ও পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত ঘোষণা করে। ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণার পাশাপাশি একই সঙ্গে সকাল ৮টার মধ্যে ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাইকে তেল ভরাকে কেন্দ্র করে মুয়াজ ও হামিদুরের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এরপর তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দিলে হামিদুর বাইরে বের হলে তাকে স্টিলের পাইপ দিয়ে মাথায় আঘাত করা হলে হামিদুরের গ্রুপের সদস্যরা মুয়াজকে ধাওয়া করেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে হামিদুরের গ্রুপের সদস্যরা মুয়াজকে ধাওয়া করেন। একপর্যায়ে মুয়াজ একটি কক্ষে আশ্রয় নেন। পরে তাকে উদ্ধার করতে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহত মুয়াজ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং হামিদুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী।
আরও পড়ুন-
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নাফিউল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান জানিয়েছেন, আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর হামিদুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী সাত দিনের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
এফএ/ আয়না