বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরান হরমুজ প্রণালিতে আবারো অবরোধ জারি করেছে। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে উল্লেখ করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে অবরোধ জারি করে।
আরও পড়ুন-
পাকিস্তান কেঁপে উঠলো ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে
যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।’ বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) আবার খোলা হয়।
এফএ/ আয়না