বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। পদ্মা নদী থেকে ধরা পড়া কাতল মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনার পরে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মোবাইল ফোনে যোগাযোগ করে আমেরিকা প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় মাছটি বিক্রি করে। এসময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
আরও পড়ুন-
গুপ্তচরবৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।
এফএ/ আয়না