বিশেষ প্রতিনিধি, nipon।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইয়াসমিন তুলি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে। সে নাটোরের আক্তার হোসেনের কন্যা।
তুলির স্বামী ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বিগত আন্দোলন সংগ্রামে তুলি ছিল সক্রিয় ও রাজপথে সম্মুখ যোদ্ধা।
সানজিদা ইয়াসমিন তুলি নারী আসনে মনোনয়ন পাওয়ায় নাটোর ও সাতক্ষীরাবাসী অভিনন্দন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।
মমিন/ হাফিজ/ আয়না নিউজ