বিশেষ প্রতিনিধি, nipon।।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে “নাস্তিক” ও “ইসলামবিদ্বেষী” বলে মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করা হয়।
এর আগে ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। পরবর্তীতে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য আমির হামজাকে সমন জারি করা হলেও তিনি নির্ধারিত তারিখে উপস্থিত হননি।
আদালতে হাজির না হওয়ায় পরবর্তী শুনানিতে বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
হাফিজ/ আয়না নিউজ