বিশেষ প্রতিনিধি, nipon।।
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে সাংবাদিকদের মুখোমুখি হবেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।
পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হাফিজ/ আয়না নিউজ