বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালিতে একদিনে ৩টি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) গুরুত্বপূর্ণ এই প্রণালিতে আজ বুধবার (২২ এপ্রিল) অন্তত ৩টি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে।
ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলায় জাহাজটির ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি দাবি করে জাহাজের ক্যাপ্টেন বলেন তিনজন আরোহী নিয়ে একটি গানবোট তাদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়।
আরও পড়ুন-
আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান
পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজে ইরান থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে গুলি চালানো হলে জাহাজের কোনো ক্ষতি হয়নি এবং নাবিকেরা নিরাপদ আছেন।সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও হামলার শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটির কোনো ক্ষতি না হলেও সেটি মাঝসমুদ্রে থেমে গেছে। তবে নাবিকরা নিরাপদ রয়েছেন।
যদিও আইআরজিসি জানিয়েছেন লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে সেটি হরমুজে প্রবেশ করে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে দেশটি এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে।
এফএ/ আয়না