বিশেষ প্রতিনিধি, nipon।।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএনএ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চলে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় লেবাননের আত-তিরি গ্রামে গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর।
স্থানীয় গণমাধ্যম আল আখবারে কর্মরত সাংবাদিক আমাল খলিল ও জায়নাব ফারাজ ড্রোন হামলায় বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হন আমাল খলিল। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ওই এলাকায় উদ্ধারকর্মী রেড ক্রস তাদের উদ্ধারে সময়মতো পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন-
লেবাননের তথ্যমন্ত্রী পল মার্কোস এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় নি এবং পাশাপাশি তারা উদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।
এফএ/ আয়না