বিশেষ প্রতিনিধি, nipon।।
অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে সাইফ হাসান, তানজিদ তামিম ও সৌম্য সরকারকে হারায় টাইগাররা। বাংলাদেশ দল শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়লে সৌম্যকে সঙ্গে নিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন-
যুদ্ধে বির্পযস্ত ইরানে প্রধানমন্ত্রীর অনুদান
প্রথম ওভারের দ্বিতীয় বলে সাইফ উইল ও’রুর্কের বলে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন। এরপর রুর্কের শিকার তানজিদ হাসান। ২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ যখন অস্তিত্ব সংকটে ধুঁকছিল তখন সৌম্য আর নাজমুল হোসেন শান্ত হাল ধরে। ১৮ রান নিয়ে সৌম্য রুর্কের শিকার হলে ৩২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।
এরপর চতুর্থ উইকেট জুটিতে লিটনেকে সঙ্গে নিয়ে শান্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৯।
এফএ/ আয়না