বিশেষ প্রতিনিধি, nipon।।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত ইরানের ৩১টি তেলবাহী জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। মার্কিন নৌবাহিনী পরিচালিত এ অভিযানে ইরানের ওপর সমুদ্রপথে আরোপিত অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরে যাওয়া ও সেখান থেকে বের হওয়া সব জাহাজকে লক্ষ্য করা হচ্ছে। এই অভিযানকে অর্থনৈতিক চাপ হিসেবে বর্ণনা করে,বন্দর নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করার মতো পদক্ষেপ রয়েছে। এই অবরোধের কারণে ইরানে প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে।
অন্তত ৩৪টি তেলবাহী জাহাজ অবরোধ এড়িয়ে চলাচল করছে। এর মধ্যে কিছু জাহাজ উপসাগর ছাড়ছে, আবার কিছু আরব সাগর হয়ে ইরানের দিকে যাচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিশ্লেষণ সংস্থা ভরটেক্সা।
এফএ/ আয়না