বিশেষ প্রতিনিধি, nipon।।
১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামে হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজি নামক ইরাকে অবস্থানরত ইরান সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের বিষয়ে তথ্য দিতে পারলে এই বিশাল অংকের অর্থ পুরুস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রর দাবি একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ‘কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা’ (কেএসএস) র নেতৃত্ব দিচ্ছেন আল-সরাজি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মার্কিন প্রশাসনের দেওয়া ওই নোটিশে অভিযোগ করা হয়েছে, কাতায়িব সাইয়্যেদ আল-শুহাদা বা কেএসএস-এর সদস্যরা ইরাকের সাধারণ নাগরিকদের হত্যা করার পাশাপাশি সে দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনে একাধিকবার হামলা চালিয়েছে।
আরও পড়ুন-
তিন দেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের
এ ছাড়াও পেন্টাগনের দাবি ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেনাসদস্যদের লক্ষ্য করে নিয়মিত আক্রমণ পরিচালনার পেছনেও এই গোষ্ঠীটির প্রত্যক্ষ হাত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও আমেরিকার ওপর মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলার পাল্টা জবাবে ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের রেশ ধরে বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরান সমর্থিত মিলিশিয়া নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের দাব ইরাকের ভেতরে ইরানপন্থি মিলিশিয়াদের কার্যক্রমে ধস নামাতে এবং তাদের শীর্ষ নেতৃত্বের অবস্থান শনাক্ত করতে ১ কোটি ডলারের এ ঘোষণা যুক্তরাষ্ট্রের।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় তারা কাজ করে থাকে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের মধ্য থেকেই এই মিলিশিয়া সদস্যদের নিয়োগ করা হয় ।
এফএ/ আয়না