বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদের জন্য ৩০০ জনের আবেদনের বিশাল তালিকা থেকে প্রাথমিকভাবে ১৪২ জনে প্রার্থী কমিয়ে এনেছে বাফুফের কোচ বাছাই কমিটির বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন ও ইকবাল হোসেন। কঠোর মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাছাই করছেন তারা।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন জানিয়েছেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো-লাইসেন্সধারী বাধ্যতামূলক। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে অভিজ্ঞতা, সাফল্যের স্বীকৃত রেকর্ড এবং ৪০ থেকে ৬০ বছর বয়সসীমাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইউরোপীয় কোচদের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
ইতালিকে এমন প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’
১৪২ জন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচের তালিকা থেকে চলছে বাছাই যা কমিয়ে ২০ থেকে ২৫ জনে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা করা হবে। প্রাথমিক তালিকায় ইউরোপসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ ও উল্লেখযোগ্য সফল কোচদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির বার্নড স্টক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুসিন, মন্টেনেগ্রোর মইদুরাগ রাদুলভিচ, জার্মানির অ্যান্টইনো হে এবং ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচ। এ ছাড়া আরও আবেদন করেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমোস ও ফ্যাবিও লোপেজের মতো পরিচিত মুখও।
এফএ/ আয়না