বিশেষ প্রতিনিধি, nipon।।
গত ১০ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে।
জামিল আহমেদ লিমনের নিখোঁজ হওয়ার ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট এবং মার্কিন নাগরিক। ঘটনার তদন্তে পুলিশ তার কাছে পৌঁছালে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। পরে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট দল অভিযান চালালে তিনি আত্মসমর্পণ করেন।
নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। নাহিদার সন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন-
বিশ্ববিদ্যালয় ও পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিলকে ১৬ এপ্রিল সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে শেষবার দেখা গিয়েছিল। ও নাহিদাকে সর্বশেষ সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে, বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকেও ১৬ এপ্রিল সর্বশেষ সকাল ১০টায় দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।
জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের পারিবারিক বন্ধু পরদিন ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করলে এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হলে তদন্তে নামে পুলিশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাও জামিলের লাশ উদ্ধারের তথ্য জানিয়ের তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘সংবাদটি অত্যন্ত হৃদয়বিদারক। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
উল্লেখ্য কিছুদিন আগে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি কনভেনিয়েন্স স্টোরের বাহিরে নিলুফার ইয়াসমিন (৪৮) নামের একজন বাংলাদেশি নারী হাতুড়ির আঘাতে নিহত হন।
খায়রুল/ এফএ/ আয়না নিউজ