বিশেষ প্রতিনিধি, nipon।।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকে বসেছেন মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে। রয়টার্সের তথ্যানুযায়ী একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
ফ্রিডরিখ মের্ৎস বলেন, এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। তার সুরে সুর মিলিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, কোনো বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।
আরও পড়ুন-
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা নেই : বাঘায়েই
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বৈঠকের আগে সতর্ক করে বলেন, এবারের আলোচনা থেকে যদি শক্তিশালী কোনো সমঝোতায় না পৌঁছানো যায়, তাহলে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫ সালের সেই পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন।
এফএ/ আয়না