বিশেষ প্রতিনিধি, nipon।।
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত, তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখতে হবে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত যৌথ সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন-
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ফিরছে স্বস্তি
স্থানীয় সরকারমন্ত্রী ইলেকশন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন,সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলে নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করেছে। রাজনৈতিকভাবে তাদের কীভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে। পাশাপাশি, একটি চক্র ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে দাবি করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এফএ/ আয়না