বিশেষ প্রতিনিধি, nipon।।
সিরি আ ও সিরি বি’র রেফারি নিয়োগকারী দলের প্রধান জিয়ানলুকা রোচ্চির বিরুদ্ধে ইতালিয়ান ফুটবলে বড় ধরনের রেফারিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ২০২৪-২৫ মৌসুমে কিছু ক্লাবকে সুবিধা দিতে রেফারি নিয়োগ ও ভিএআর সিদ্ধান্তে প্রভাব খাটানোর অভিযোগে‘স্পোর্টিং ফ্রড’ বা ক্রীড়া জালিয়াতির তদন্ত চলছে তার বিরুদ্ধে।
২০২৫ সালের ২০ এপ্রিল বোলোগ্না বনাম ইন্টার মিলানের ম্যাচে রেফারি আন্দ্রে কলম্বোকে নিয়োগে রোচ্চি প্রভাব খাটিয়েছিলেন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেফারি দানিয়েলে ডোভেরিকে নিয়ে ইন্টার মিলানের অসন্তোষের কারণে রোচ্চি ও অন্যান্য রেফারিং কর্মকর্তা আলোচনা করে ডোভেরিকে ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরিচালনা থেকে দূরে রাখেন।
আরও পড়ুন -
রোনালদোর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি
২০২৫ সালের ১ মার্চ সেরি আ’র উদিনেস বনাম পারমা ম্যাচে রোচ্চি ভিএআর রুমে গিয়ে সম্ভাব্য পেনাল্টির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ দিলে ভিডিও রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি দেওয়া হয় বলে ধারণা তদন্তকারীদের। এ ছাড়াও প্রশ্ন উঠেছে ইন্টার মিলান বনাম হেলেস ভেরোনা ম্যাচে ভিএআর সিদ্ধান্ত ও পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে ।
ইতালিয়ান ফুটবলের রেফারিং কাঠামো এবং সেরি আ’র রেফারি নিয়োগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে চলমান এই তদন্তের ফলাফল।
এফএ/ আয়না