বিশেষ প্রতিনিধি, nipon।।
মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুরে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত । আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।। রোববার (২৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন-
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১০
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ি থেকে একটি ট্রাক যাত্রী বহন করে বরিশালের উদ্দ্যেশ্যে ছেড়ে আসলে মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে পৌঁছালে পেছনে থেকে পণ্যবাহী আরেক ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিলে এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে অন্তত ১০ জন আহত হন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জহুরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এফএ/ আয়না