বিশেষ প্রতিনিধি, nipon।।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা সংগ্রহের সময় এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত সারওয়ারদ্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহত মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩) একই এলাকার বাসিন্দা। বর্তমানে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন-
ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকালে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে গেলে হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়লে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে সারওয়ারদ্দী মারা যান। গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এফএ/ আয়না