বিশেষ প্রতিনিধি, nipon।।
টটেনহাম হটস্পার ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চোটের ধাক্কা দলে। মৌসুমের বাকি সময়ে খেলা হবে না অ্যাটাকিং মিডফিল্ডার জাভি সিমন্সের। জুনের মেগা ইভেন্ট থেকে ছিটকে যাওয়ায় বিশ্বকাপে খেলার স্বপ্নেও বড় ধাক্কা লেগেছে জাভির।
হাঁটুতে চোট পাওয়ায় ক্লাব ফুটবল মৌসুমের পাশাপাশি বিশ্বকাপও শেষ হয়ে গেছে সিমন্সের। উলভসের বিপক্ষে টটেনহামের ১-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে ধাক্কায় ২৩ বছর বয়সী সিমন্স মাটিতে পড়ে গেলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
আরও পড়ুন-
চোটের পরে সিমন্স সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘অনেকে বলে জীবন কখনো কখনো নিষ্ঠুর। আজ আমার মৌসুম হুট করে শেষ হয়ে গেল। সত্যি কথা বলতে আমার হৃদয় ভেঙে গেছে।আমি সবসময় আমার দলের জন্য লড়তে চাই এবং সেই সুযোগও কেড়ে নেওয়া হলো বিশ্বকাপের সাথে। ’
এফএ/ আয়না