বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে সফরকারীরা—অধিনায়ক টম ল্যাথাম ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন।
নেট সেশনে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান ল্যাথাম। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা তরুণ ব্যাটসম্যান নিক কেলি, যিনি হঠাৎ করেই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ:
টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার, বেন লিস্টার।
ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ, বিশেষ করে ল্যাথামের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড কীভাবে দল সাজায়, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
হাফিজ/ আয়না নিউজ