বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে সারাদেশে নতুন করে ৯০ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৬৯৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাফিজ/ আয়না নিউজ