বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারী ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোপুরি সচল হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠানটি শুক্রবার (৮ মে) সকাল ৮টায় সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন-
প্রাণহীন দেহে দেশের পথে বৃষ্টি
শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু হয় হলে ঘণ্টা খানেক পর থেকে পুরোদমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হলে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাংক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সঙ্গে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ থেকে চলছে ক্রুড খালাসের কাজ। প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এফ এ/আয়না