বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১০ মে) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন-
শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া জবাব দিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
এছাড়াও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমে আসিফ মাহমুদের অংশ নেয়ার কথা রয়েছে। ১০ দিনের সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফিরবেন তিনি।
এফ এ/আয়না