বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী পরিবহন সক্ষমতা দেড় গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত হওয়ায় যাত্রী প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও সহজ হবে।
আরও পড়ুন :
চীনের বিনিয়োগ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে: বাণিজ্যমন্ত্রী
তিনি আরও জানান, মাল্টিলেভেল কার পার্কিং সুবিধার কারণে বিমানবন্দরের যানজট কমবে এবং সামগ্রিক ব্যবস্থাপনায় বড় ধরনের উন্নতি আসবে।
বিশেষজ্ঞদের মতে, থার্ড টার্মিনাল চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের বিমান চলাচল খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
হাফিজ/ আয়না নিউজ