বিশেষ প্রতিনিধি, Surjoy Karmaker।।
মালদ্বীপের বিপক্ষে শুরুটা দারুণ করেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। যেখানে ভারত ১১-০ গোলে জিতেছে, সেখানে একই প্রতিপক্ষের বিপক্ষে ৪-২ ব্যবধানে বাংলাদেশের জয়।
আগামী রোববার (৩১ মে) সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এতে দলের মধ্যে জয়ের আনন্দ থাকলেও স্বস্তি নেই। সেই ম্যাচ জিতেই স্বস্তি ফেরাতে চায় লাল-সবুজের দল।
গতকাল (২৮ মে) রাতে গোয়ায় টিম হোটেলে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বিষয়টি জানিয়েছেন।
তার ভাষ্য মতে, মালদ্বীপের বিপক্ষে আমরা প্রত্যাশিত খেলাটা খেলতে পারিনি। তাই এতো আনন্দিত হওয়ার কিছু নেই। ভারতের সঙ্গে আমাদের পরের লড়াই। সেই ম্যাচ জিতলে আমরা খুশি হব। ভারতের বিপক্ষে খেলা মানেই আমাদের মধ্যে বাড়তি একটা এনার্জি আসে। ওরা তুলনামূলকভাবে ভালো দল, এজন্যই প্রাণ শক্তিটা আসে। তাছাড়া ওরা আমাদের পাশের দেশ, সেজন্যই আসে এনার্জিটা।
শুরুটা আশা জাগিয়েছিলো ১১ সেকেন্ডে আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে। এদিকে উমেহ্লা মারমা ব্যবধান করেছিলেন দ্বিগুণ।
কিন্তু এরপর বাংলাদেশ দ্বিগুণ বেগে ছুটবে কি না, উল্টো হজম করে বসে দুই গোল। এমন দুঃসময়ে দলকে এগিয়ে নেন প্রীতি।
পয়েন্টে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কোচ খুশি বলে জানিয়েছেন প্রীতি, মালদ্বীপ ম্যাচের পর আমাদের মধ্যে তেমন কথা হয়নি। কোচ আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি। কোচের কথা ছিলো আমাদের ৩ পয়েন্ট লাগবে, আমরা সেটা করতে পেরেছি।
সূর্যয় / আয়না নিউজ