বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, যেহেতু অনুষ্ঠানটি সড়কের মধ্যে আয়োজন করা হয়েছে, তাই যানজটের কারণে মানুষের চলাচলে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজের সবাইকে একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে দেশ গঠনে কাজ করি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন, তাদের সহযোগিতা করি।”
তিনি আরও জানান, যানজট ও জনদুর্ভোগ বিবেচনায় আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করা হবে।
হাফিজ/ আয়না নিউজ