বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে। গত ২৭ মে হাসপাতালটির নবজাতক ইউনিটে একসঙ্গে মারা যায় ছয় শিশু। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
=প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হাসপাতালের এসির গ্যাস লিকেজের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত কার্যক্রম আরও বিস্তৃত করতে কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ অতিরিক্ত কয়েকজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়।
শুরুতে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়।
এদিকে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ