বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তার ভাগ্নে ফারুক হোসাইন নিশ্চিত করেছেন যে রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
হাফিজ/ আয়না নিউজ