বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
দেশের প্রত্যেক নাগরিকের কথা বিবেচনায় রেখেই আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমরা একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে যাচ্ছি, তারপরও সব মানুষের কথা বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হচ্ছে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সরকারের ওপর বর্তমানে ঋণের চাপ অনেক বেশি। আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও বর্তমান সরকার দায়িত্ব নিয়ে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে।
অর্থমন্ত্রী দাবি করেন, অর্থনীতিকে ধীরে ধীরে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগনির্ভর করা হবে। এ জন্য পাবলিক ফাইন্যান্স ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে নিতে হবে। পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অর্থনীতি ভবিষ্যতে বিনিয়োগভিত্তিক হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে।
অর্থমন্ত্রী আরও জানান, দীর্ঘমেয়াদে অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নেয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
হাফিজ/ আয়না নিউজ