বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি সোহেল রানার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি আদালতে উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, জবানবন্দিতে আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শুনানিতে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সাক্ষ্য-প্রমাণও আদালতে তুলে ধরা হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে। এ সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রামিসার বাবা-মা, স্বজন, প্রতিবেশী ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন আদালতে সাক্ষ্য দেন।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই বাসার দুই বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানা যায়।
হাফিজ/ আয়না নিউজ