বিশেষ প্রতিনিধি, nipon।।
ইন্টার মায়ামি শীর্ষ সাফল্যের পথে বড় ধাপ ফেলল লিওনেল মেসিকে নিয়ে। শনিবার নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাবটি প্রথমবার ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্তরাই তার এই জয়কে ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতেছেন বলে প্রচার করলেও এটা কিন্তু সত্যি নয়।
এমএলএস ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপকে আনুষ্ঠানিকভাবে শিরোপা হিসেবে স্বীকৃতি দেয় না ফিফা। ফলে এখন পর্যন্ত ৪৬ টিই শিরোপা আছে মেসির ক্যারিয়ারে। যদি এমএলএস কাপের ফাইনালে মায়ামি জেতে তাহলে আটবারের ব্যালন ডি’অর জয়ী জিতবেন ৪৭তম শিরোপা। তবে ক্লাব ও খেলোয়াড়দের প্রথমবার এমএলএস ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ জেতা একটি বড় অর্জন।
চেজ স্টেডিয়ামে তাদেও আলান্দে হ্যাটট্রিক করে ৪৭তম শিরোপা যোগ করতে না পারলেও মেসি গড়েছেন বিশ্ব রেকর্ড । প্রথম দুটি গোলে অ্যাসিস্ট ছিল জর্দি আলবা ও সার্জিও বুশকেটসের। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি গোল করেন। ক্লাব ও দেশের হয়ে এটি ছিল আর্জেন্টাইন তারকার ৪০৫তম অ্যাসিস্ট এর মাধ্যমে হাঙ্গেরি লিজেন্ড ফেরেঙ্ক পুসকসের ৪০৪ অ্যাসিস্ট কে পেছনে ফেললেন মেসি। ৩৮ বছর বয়সী তারকার সব মিলিয়ে গোল ৮৯৬টি।
মেসির প্রশংসা করে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো বললেন, মেসি অসাধারণ একজন, লিও আমাদের অসাধারণ কিছুর সঙ্গে অভ্যস্ত করে ফেলেছে। সে এমন একজন যাকে আমরা আর কখনো দেখব না।