বিশেষ প্রতিনিধি, nipon।।
কৌতুকাভিনেতা কপিল শর্মা এক অন্যরকম রূপে ধরা দিচ্ছেন। হাস্যরসের বাইরে তার ভেতরে লুকিয়ে থাকা নায়কসত্তা যেন কাঁপিয়ে দিচ্ছে পর্দা। বলিউডে পা রাখার পর থেকেই ‘কিস কিসকো প্যায়ার করু’র টিজার-ট্রেলার মুক্তির পর পরই কৌতূহল বেড়েছে দর্শকদের।
নতুন ছবিতেই চারজন নায়িকাকে প্রেমে মাতিয়ে রাখার ট্রেলার দেখার পর নেটিজেন্দের মনে একটাই প্রশ্ন কপিলের মনে কি স্ত্রীর ভয় নেই? অবশেষে সেই রহস্যের তালা ভাঙলেন কপিল শর্মা নিজেই।
ভারতী সিং এবং হার্ষ লিম্বাচিয়ার সঙ্গে কথোপকথনের সময়ে দাম্পত্য রসায়ন নিয়ে কপিল স্ত্রী গিনি বলেছিলেন সহ অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ চরিত্রে খুব কড়া নজর রাখেন তিনি। তিনি আরও বলেন কপিল যখন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয় একদম সহ্য হয় না। ভীষণ হিংসে হয়।
সেটে নজর রাখা প্রসঙ্গে কপিল বলেন ওর সামনে অন্য নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া খুবই মুশকিল। সত্যিই ভয়ে আমার হাত কাঁপে। কপিলের এমন রসিক মন্তব্য প্রকাশ্যে আসার মধ্য দিয়েই আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কপিল শর্মার নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২।